কলমে - Shrestha Dey
Your's Letter's
Followers
Saturday, June 12, 2021
Peral - এর বেলের আবেদন খারিজ করলো VASAI COURT ;
কলমে - Shrestha Dey
শিশু শ্রম দিবস : ACT NOW : END CHILD LABOUR
রাতের অন্ধকার এখনো যায়নি , ভোরের আলোর আভাফুটচ্ছে সবে সাইকেলের ঘন্টা বাজাতে বাজাতে শুভ চললো সকালের তাজা সংবাদ প্রতি বাড়ি বাড়ি পৌঁছে দিতে । এটা তার রোজকেরে কাজ তা নাহলে তার পেট চুপ থাকবে না । বাড়িতে তার 'মা' আছে , মা বাড়ি বাড়ি কাজ করে বেড়ায় সে পয়সায় তাদের সংসার ঠিক ঠাক চলে না । তাই সে নিজের পড়ার খরচ টা এই পেপার বিক্রির মাধ্যমেই চালিয়ে নেয় , বাকি টা সে বাড়িতে দিয়ে দেয় । বাবা কে ছোটো বেলা থেকেই দেখেনি । এত কিছুর করার পর সে কিন্তু কোনো দিনও পড়তে দেরিতে আসেনি আর স্কুল টা ছিলো তার কাছে শিক্ষার ভান্ডার ।যে ছাত্রটি তাড়াহুড়ো করে নিজের খরচায় নিজের জেদে নিজের খরচায় , ঘরের সব কাজ সামলে পড়তে আসে, সে সেখার জেদ নিয়ে অনেকদূর যাবে । এরকমই এক ছেলে কলকাতার শুভ ।
একেবারে পশ্চিমে মহারাষ্ট্রের ১২ বছরের ছেলে কারন ঘুম থেকে ওঠে সূর্যের ঘুম ভাঙার আগেই । সে দিনে আট ঘন্টা, ইট ভাঙা এবং সিমেন্টের কাজ করে দিনে ৩০০ টাকার বেশি রোজগার করতে পারে না । তাঁর বাড়িতে ৫৬ বছর বয়সী 'মা' সান্তা কোভিডের কারনে কাজ হারায় । ফলে তাকে সংসারের সাহায্যের জন্য জোড় পূর্বক কাজে যেতে হয় । সে রোজ স্কুলে যেতে ভালোবাসত। কিন্তু কোভিডের কারনে তাঁর আর স্কুলে যাওয়া হয়না । সে ভূ-গোল নিয়ে পড়তে চায় , জানতে চায় সারা বিশ্ব কে , সে শিখতে চায় এই পৃথিবীকে । কারান বলে যখন আবার স্কুল চালু হবে তখোন স্কুলে যাবো পৃথিবীর যত কিছু অজানা জিনিস আছে সব জানবো । তার এই জানার ইচ্ছাই তাকে এক বৃহৎ মানুষে পরিনত করে তুলবে ।
বর্তমান সময়ে কোভিড প্যান্ডেমিকের কারনে বহু মানুষের চাকরি চলেগেছে অনেকে হারিয়েছে তাদের পিতা , মাতা , প্রিয় জনদের । আবার যাদের চাকরি আছে তাদের উপর মহল থেকে জানিয়ে দেওয়া হয়েছে কাল কোম্পানির লাভ না হলে , মাইনে না দেওয়ার কারনে চাকরি নাও থাকতে পারে । এই সময় দাঁড়িয়ে কিছু মধ্যবিত্ত ও গরীব ছেলে-মেয়েরা নতুন প্রযুক্তির সাথে তালমিলিয়ে ইন্টারনেট ব্যাবস্থার মাধ্যমে পড়াশোনা করার উপোযগী হয়ে উঠছে না, তাদের পরিবার থেকে স্মার্ট ফোন কিনে দেওয়ার সামর্থ নেই । এছাড়া বাবা - মায়ের চাকরি চলে যাওয়া এবং কোভিডের জন্য পরিবারের অর্থ উপার্জন কারির অকাল মৃত্যু হওয়ায় স্কুলের ফিস বা ইন্টারনেট সংযোগের যথাযথ ব্যবস্থা করে উঠতে পারছেনা । ডাইরেক্টর অফ চাইল্ড কেয়ার Kreeanne Rabadi একটি বিবৃতিতে বলেন যখন আবার স্কুল চালু হবে তখন প্রচুর সংখ্যক ছাত্র-ছাত্রী কে স্কুলে দেখা যাবে না , কারন তারা শ্রমে নিযুক্ত হয়ে গেছে ।
কলকাতা , মুম্বাই , চেন্নাই এই সকল মেট্রোপলিটন শহর গুলিতে - রেস্তোঁরা , সাফাই কর্মী , সবজি বিক্রেতা , ট্রেনে / বাসে হকার , চামড়ার কাজ , গার্মেন্টসের কাজ প্রভৃতি কাজ করে তাঁরা তাদের পরিবারে মুখে একটা হাঁসির রেষ নিয়ে আসত । আজ তারা এই মহামারীর কাছে হার মেনে নিয়েছে। কিন্তু তাদেত সন্তান - সন্ততিরা পরিবারের কথা ভেবে নিজের শিশু সুলভ মানসিকতাকে দূরে সরিয়ে রেখে , নিজের জীবন কে বাজি রেখে আজ তারা তাদের বাবা - মায়ের পরিচিত পেশায় নিযুক্ত হয়েছে । এর ফল স্বরূপ তারা শিক্ষা বিমুখ হয়ে শ্রম সম্মুখ হয়ে পড়ছে যথাযথ ভাবেই ।
মহামারীর কারনে সারা ভারতর্ষে বিদ্যালয় গুলি বন্ধ থাকে । প্রভাব স্বরূপ ২৮৬ লক্ষ্য শিশু (৪৮ শতাংশ বালিকা ) যারা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্থর থেকেই বিদ্যালয় ছেড়ে দেয় । ৬০ শতাংশ শিক্ষার্থীরা প্রযুক্তির সাহা্য্যে মানিয়ে নিতে পারলেও বাকি ৪০ শতাংশ শিক্ষার্থীরা প্রযুক্তির সাথে তাল মেলাতে না পেরে তুলামূলক কম জ্ঞান অর্জন করছে ।
International child Labour Organisation (ILO) এবং UNICEF দুটি সংস্থার রিপোর্ট ২০২০ সালের অনু্যায়ী সারা বিশ্বে ১৬০ মিলিয়ন শিশু তার মধ্যে ৬৩ মিলিয়ন ছেলে এবং ৯৭ মিলিয়ন মেয়ে শ্রমের মাধ্যে নিযুক্ত আছে , যারা ইট, পাথর ভাঙা , সিমেন্টের কাজ প্রভৃতি করে থাকে । ১৬০ মিলিয়ন শিশুর মধ্যে রয়েছে যাদের বয়স ৫-১১ বছরের মধ্যে তাদের সংখ্যা ৮৯.৩ মিলিয়ন , ১২-১৪ বছর বয়সী শিশুর সংখ্যা ৩৫.৬ মিলিয়ন , ১৫-১৭ বছর বয়সী বয়স্কদের সংখ্যা ৩৫ মিলিয়ন ।
আমাদের দেশ ভারতর্ষে শিশু শ্রমের পরিসংখ্যান টা ক্রমশই উর্দ্ধমুখীতে থাকে । আফ্রিকাতে শিশু শ্রমের পরিসংখ্যান টা ২০২০ সালের গননা অনু্যায়ী ৭২ মিলিয়নে পৌঁচেছে আর এশিয়া মহাদেশে এই সংখ্যা টা দাঁড়িয়েছে ৬২ মিলিয়নের কাছাকাছি । শিশুদের কি দিয়ে যে কঠিন থেকে কঠিনতর কাজ গুলি করানোর ফলে সাময়ীক ভাবে তারা অর্থের বিনিময়ে হাঁসি খুশি থাকলেও , তাদের ভবিষ্যতে মানসিক বিক্রতী বা পঙ্গুত্বের সম্ভাবনা থেকে যায় । এই সব দিক গুলির কথা মাথায় রেখে International child Labour Organisation (ILO) এবং UNICEF নামক দূটি সংস্থা যৌথভাবে ১৯৯২ সালে শিশু শ্রমের জন্য প্রতিরোধ দিবস পালোনের সিদ্ধান্ত নেয় । সে অনুযায়ী ১২ ই জুন থেকে ILO বিভিন্ন কর্ম সূচির মাধ্যমে এই দিনটি কে পালোন করে থাকে । তাই প্রতিবছরের মত এবারের শিশুদের কে শ্রমের হাত থেকে রক্ষা করতে আমাদের সবার মন্ত্র হয়ে উঠুক " শিশু শ্রম শেষ হোক "।
#Endchildlabour2021
Thursday, June 10, 2021
পিছিয়ে গেলাম" বছর দুই আগে"
আজ থেকে 2বছর আগে।সালটা 2019, 10 June সকলের নিশ্চয়ই মনে আছে প্রিয়াঙ্কা রেড্ডির মর্মান্তিক ঘটনার সম্পর্কে। অনেকেই হয়তো ভুলে গেছেন তাহলে মনে করিয়ে দিই প্রিয়াঙ্কা রেড্ডি ধর্ষণকাণ্ডে গণধর্ষণ করা হয়।সেই সময় সাধারণ মানুষ সাহায্য করে প্রিয়াঙ্কা রেড্ডির ন্যায়বিচারের জন্য। কিন্তু প্রিয়াঙ্কা রেড্ডি কী ন্যায়বিচার পেয়েছে?। #justiceforPriyankaReddy প্রিয়াঙ্কা রেড্ডির ঘটনায় ধর্ষণকারীদের গুলি করে শাস্তি দেওয়া হয়। অনেকেরই মনে হচ্ছে যে দু'বছর পরে এ কথা উঠছে কেন! উঠছে কারণ আমাদের সমাজ উন্নত হলেও, সমাজের মানুষ উন্নত হলেও, সমাজের নিয়ম উন্নত হলেও, কিছু কিছু আইনের বদল করা উচিত।
Wednesday, June 9, 2021
ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার করা হলো PEARL V PURI কে
Thursday, June 3, 2021
এক অদৃশ্য মেয়ে , তাঁর ট্রেনের সাথে খেলা
![]() |
| (ছবি - সংগৃহীত ) |
(বর্তমানে বেগুনকোদর স্টেশনের ছবি - সংগৃহীত )
কলমে - মৌ পারুই ।
Tuesday, June 1, 2021
জন্মদিন শুভ হোক 'মহীনের ঘোড়া গুলির" সৃষ্টীর অন্যতম জন্মদাতা;
কলকাতার পেসিডেন্সির কলেজে পড়াকালীন তাঁর এক নতুন জীবনের শুরু হয় । বাদবাকি আগের জীবনটা আমার আপনার মতোই সাধারণ । ছোটোবেলা থেকেই গানবাজনার সখ ছিলো তাঁর ।তাঁর ভাই এবং মহীনের ঘোড়াগুলি অন্যতম সদস্য প্রদীপ চট্টোপাধ্যায়ের কথায়, “মণিদা (গৌতম চট্টোপাধ্যায়ের ডাক নাম) সবই বাজাতে পারত। যে কোনও ইনস্ট্রুমেন্টই খুব সহজে বাজিয়ে ফেলত তালিম ছাড়াই।" প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন বাড়ির হাওয়াইয়ান গিটারটি স্প্যানিশ গিটারে রূপান্তরিত করে এবং প্রচুর ইংরেজী ভাষার গান শুনে নিজেকে বিশ্বসঙ্গীতের সাথে পরিচয় ঘটান। কাউন্টার কালচারের বিদ্রোহের যারা আদর্শ ছিলেন, যেমন- বিটলস্, রোলিং স্টোনস্, বব ডিলান, জিম মরিসনদের গান তিনি অনুপ্রাণিত হয়েছেন। অ্যাংলো ইন্ডিয়ান বন্ধুদের নিয়ে তৈরি করলেন ‘আর্জ’ নামের একটি ব্যান্ড। একসময় গৌতমের মনে হল যেসব অডিয়েন্স তাদের শুনছে তা তথাকথিত প্রিভিলেজড শ্রেণীর । তাই আর ব্যান্ডটি বেশিদিন টেকেনি । সত্তরের দশকের সংগ্রামের আগুন ছড়িয়ে পড়ল পশ্চমবঙ্গের নকশালবাড়িতে যা নকশাল আন্দলোন নামে পরিচিত । ১৯৬৯-৭০ সালের দিকে নকশাল আন্দলোনের সাথে মনেপ্রানে জড়িত হয়ে পড়েন । ফলে তাকে পালিইয়ে বেড়াতে হয় । হঠাত একদিন বাড়িতে মায়ের সাথে দেখা করতে এলে পুলিশ তাকে গ্রেপ্তার করেন । এরপর তাকে পুলিশী জেলে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় । তিনি এত নির্যাতনের পর আন্দলোনের কোনো তথ্য প্রকাশ করেননি । জেল থেকে ছাড়া পাওয়ার পড় তিনি বাড়িতে বাংলা ব্যান্ডের আসর বসাতেন । এখানে তাঁর বন্ধু থেকে শুরু করে তার ভাইও থাকতেন ।গৌতম চট্টোপাধ্যায় ছিলেন ব্যান্ডের আদিস্রষ্টা। তিনিসহ তার ভাই প্রদীপ চট্টোপাধ্যায়,তপেশ বন্দ্যোপাধ্যায়,রঞ্জন ঘোষাল, তাপস দাস,এব্রাহাম মজুমদার, বিশ্বনাথ চট্টোপাধ্যায় এই সাতজন মিলে শুরু করেছিলেন এই আন্দোলন। তাদের দল ছিলো সাতজনের তাই প্রথমে এই গানের দলের নাম ছিলো ‘সপ্তর্ষি’।তৎকালীন সময়ে ‘মহীনের ঘোড়াগুলি’র শ্রোতাপ্রিয়তা এখনকার মতো অর্থাৎ ২০০০ পরবর্তী সময়ের আবহে ছিলো না। তারা সময় থেকে এগিয়ে থাকায় গতানুগতিক শ্রোতারা তাদের বিরুদ্ধে নানান অভিযোগে তুলে পাশ কাটিয়ে গিয়েছিলেন। শুরু হওয়ার পর ১৯৭৬ থেকে ১৯৮১ এই ছয় বছর মাত্র মহীনের ঘোড়াগুলিকে বিচরণ করতে দেখা গিয়েছিলো। তারপর দীর্ঘসময়ের জন্য ঘোড়াগুলি ছিলো লোকচক্ষুরে আড়ালে, আস্তাবলে-যে যার জীবিকায়। ৮১ সালে ব্যান্ড ভাঙার আগের সাত বছরে তিনটা এ্যালবামে মাত্র আটটি ১৯৭৫ সালের ভাইফোঁটার অনুষ্ঠানে পর্নশ্রী ক্লাবে ছিলো তাদের প্রথম শো ।তারপর কোনো এক অনুষ্ঠানে হটাৎ তাদের ব্যান্ডের নাম "গৌতম চ্যাটার্জি বিএসসি অ্যাান্ড সম্প্রদায় " হয়ে গেলো । এরপর একদিন আড্ডায় ব্যান্ডের অন্যতম সদস্য রঞ্জন ঘোষাল জীবনান্দ দাশের 'ঘোড়া' কবিতাটি পড়ে "মহীনের ঘোড়াগুলি" নামের প্রস্তাব দেন । এবং এই নামটি সবাই গ্রহন করে নেন ।গান,পনেরো-বিশটা অনুষ্ঠান আর রেকর্ড না হওয়া কয়েকটা গান-এইগুলোই ছিলো মহীনের ঘোড়াগুলির সম্বল। শুধু গানেই নয়, স্টেজ শো-গুলোতেও তাঁদের উপস্থাপনা ছিলো ব্যতিক্রমধর্মী৷ তাঁদের কনসার্টের টিকিটগুলো ছিলো অন্যরকম। কখনো সেগুলো ছিলো ডাকটিকিটের মতো, কখনো সেখানে থাকতো সকল সদস্যের আঙুলের ছাপ৷ পরবর্তীতে ৯০ এর দশকের শুরুতে কলকাতায় যখন অন্যরকম গান শোনার প্রচলন শুরু হয় তখন মহীনের ঘোড়াগুলির চিন্তাভাবনাগুলি নতুন প্রজন্ম নতুনরুপে গ্রহণ করেছে জেনেই ১৯৯৫ সালে গৌতম চট্টোপাধ্যায়ের হাত ধরে আবারো মহীনের ঘোড়াগুলি ফিরে আসে।
জীবনানন্দ দাশের এই ‘ঘোড়া’ কবিতাটির অন্য একটা বিশেষত্ব আছে বলে মনে হয়। এটা লেখার দুই-তিন দশক পরের এক কার্তিকের জ্যোৎস্নার প্রান্তর থেকে কলকাতায় নেমে এসেছিলো সংবিগ্ন একদল ঘোড়া। সেই তখন থেকেই ‘মহীনের ঘোড়াগুলি’র নালহীন খুরের আওয়াজ, হ্রেষাধ্বনি, টগবগানো শুনছে বাংলা গানের গলিতে পায়চারী করা অসংখ্য শ্রোতা।
‘আমরা যাইনি মরে আজো– তবু কেবলই দৃশ্যের জন্ম হয়ঃ
মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে,
প্রস্তরযুগের সব ঘোড়া যেন– এখনও ঘাসের লোভে চরে
পৃথিবীর কিমাকার ডাইনামোর’ পরে।’
Friday, January 8, 2021
TODAY RELEASE THE GREAT SOUTH INDIAN MOVIE TRAILER "KGF 2 TEASER".
Written by - Prashant singh. Edited by - Harish Dugh.KGF 2 Trailer, Teaser, Movie Launch Date, Time: The stage is all for the teaser of highly-awaited KGF Chapter 2! Director Prashanth Neel has confirmed that the teaser of the Yash and Sanjay Dutt-starrer KGF Chapter 2 will be unveiled on January 8, 2021.
KGF 2 Teaser Launch Date: -January 8, 2021 KGF 2 Teaser Launch Time:- 10:18 AM KGF 2 Teaser: Where to watch: On YouTube handle of Hombale Films.
Peral - এর বেলের আবেদন খারিজ করলো VASAI COURT ;
কলমে - Shrestha Dey Pearl V Puri Case - এ নতুন মোড় । ১১ বছরের নাবালিকাকে molestation এর অপরাধে Pearl -কে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়...
-
Sad news form jim corbett. Tiger hit by car. A 12 year-old tiger died in a car accident . It happened on the wednesday evening of UTTRAKHA...
-
কলমে - Shrestha Dey Pearl V Puri Case - এ নতুন মোড় । ১১ বছরের নাবালিকাকে molestation এর অপরাধে Pearl -কে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়...
-
Harassment এর অপরাধে গ্রেফতার করা হলো Pearl V Puri - কে । সূত্রের খবর অনুযায়ী নাম প্রকাশে অনিচ্ছুক কোন এক অভিনেত্রীর মেয়ে তার সাথে সেলফ...








