আজ থেকে 2বছর আগে।সালটা 2019, 10 June সকলের নিশ্চয়ই মনে আছে প্রিয়াঙ্কা রেড্ডির মর্মান্তিক ঘটনার সম্পর্কে। অনেকেই হয়তো ভুলে গেছেন তাহলে মনে করিয়ে দিই প্রিয়াঙ্কা রেড্ডি ধর্ষণকাণ্ডে গণধর্ষণ করা হয়।সেই সময় সাধারণ মানুষ সাহায্য করে প্রিয়াঙ্কা রেড্ডির ন্যায়বিচারের জন্য। কিন্তু প্রিয়াঙ্কা রেড্ডি কী ন্যায়বিচার পেয়েছে?। #justiceforPriyankaReddy প্রিয়াঙ্কা রেড্ডির ঘটনায় ধর্ষণকারীদের গুলি করে শাস্তি দেওয়া হয়। অনেকেরই মনে হচ্ছে যে দু'বছর পরে এ কথা উঠছে কেন! উঠছে কারণ আমাদের সমাজ উন্নত হলেও, সমাজের মানুষ উন্নত হলেও, সমাজের নিয়ম উন্নত হলেও, কিছু কিছু আইনের বদল করা উচিত।
আপনারা কি জানেন আফগানিস্তানের ধর্ষণের ফলে শাস্তি কি ?! শাস্তি হলো যে ব্যক্তি ধর্ষন করেছেন তৎক্ষণাৎ তাকে সার্বজনীক ভাবে গুলি করে হত্যা করা হয়, সৌদি আরব নামে বিখ্যাত দেশে ধর্ষণের হার খুব কম কেন জানেন ধর্ষণকারীদের সবার সামনে গলা কেটে শাস্তি দেয়া হয় এবং মাথাটা আবার সেলাই করে দেওয়া হয় তার শরীরের সঙ্গে। চীন দেশে ধর্ষণকারীর গোপনাঙ্গ বিকৃতি করে দেয়া হয় এবং সার্বজনীক ভাবে গুলি করে শাস্তি দেওয়া হয়, ইজিপ্টে সার্বজনীনভাবে ফাঁসি শাস্তি দেয়া হয়, উত্তর কোরিয়ার গুলি করে শাস্তি দেওয়া হয়। কেন করা হয় সার্বজনীক ভাবে এটা ভেবে দেখেছেন! এই সব দেশে মনে করা হয় এই ভাবে শাস্তি দেয়া হয় কোন ধর্ষণকারীকে, তাহলে পরবর্তী কেউ ধর্ষণ করার আগে এই দৃশ্য ভাবতে তাকে বাধ্য করবে। যার জন্য এসব দেশে ধর্ষণের হার অনেক কম বা হয়না বললেই চলে। কিন্তু আমাদের গণতান্ত্রিক দেশে একটি মেয়ের ন্যায় পেতে কখনো 9 বছর লেগে যায় , আবার কখনো ধর্ষণকারীর পিতা রাজনৈতিকভাবে উচ্চপদস্থ হওয়ার ছাড়া পেয়ে যাচ্ছে। কখনো শুধু মোমবাতি মিছিল হচ্ছে। কখনো সবাই চুপ করে যাচ্ছে। আজ ধর্ষণের case খুজঁলে দেখা যাবে শত শত case বদ্ধ হয়ে পড়ে আছে, ন্যায় মেলেনি আজও। অনেক ক্ষেত্রে ধর্ষণকারী পড়ে না ধরা। কত পরিবার তার সন্তানকে হারিয়েছে, কতজন তার প্রিয় মানুষকে।শুধুমাত্র এই ধর্ষণের ফলে।
আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী 2013 সালের আগে ধর্ষণকারীর শাস্তি হতো 14বছর জেল,কিন্তু 2013 সালে ''India Antirapbill '' আইন পাশ হওয়ার পর তা বেড়ে 20 বছর করা হয় এবং ধর্ষণকারী দোষী প্রমাণিত হলে তাকে ফাঁসি দেয়া হয়।
আমাদের ভারতের প্রতি 6 মিনিট অন্তর একটি করে ধর্ষণ হয়। সারাবছর প্রায় অগুনতিক case ফাইল করা হয় পুলিশ স্টেশনে।।
শুধুমাত্র দেশকে দেখানোর মতো উন্নত করলে হবে না, দেশকে ভিতর থেকেও উন্নত করতে হবে।
কলমে - Mou parui

No comments:
Post a Comment