Harassment এর অপরাধে গ্রেফতার করা হলো Pearl V Puri - কে । সূত্রের খবর অনুযায়ী নাম প্রকাশে অনিচ্ছুক কোন এক অভিনেত্রীর মেয়ে তার সাথে সেলফি তুলতে চায় এবং তিনি মেয়েটিকে vanity তে ডাকেন ও তাকে harass করেন। মেয়েটি বাড়ি ফিরে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তার থেকে যখন বারবার কারণ জানতে চাওয়া হয় তখন সেই ঘটনা বলে। তৎক্ষণাৎ তার মেডিকেল টেস্ট করানো হয় এবং ব্যাপারটি সত্য প্রমাণিত হয়। সেদিন রাতেই CR IPC 376 AB, r/w POCSO Act 4, 8, 12,19,21 ধারা অনুযায়ী পুলিশ Pearl কে গ্রেপ্তার করে ।
যদিও ইন্ডাস্ট্রির একাংশের মতানুযায়ী তিনি এ কাজ করতেই পারেন না। Pearl কে সমর্থন করে নতুন ট্রেন্ড শুরু হয় #istandwithpearl । Diviya Khosla Kumar সোশ্যাল মিডিয়াতে একটি বড় লেখা পোস্ট করে পুরো ঘটনাটি জানাতে গিয়ে বলেন এটি নাকি ২ বছর আগেকার ঘটনা । তাহলে তার উত্তরে বলা চলে ২ বছর আগেকার ঘটনা এখন কেন উঠছে ? এই ঘটনার বিচার আগে কেন হয়নি ? মেয়েটির মেডিকেল রিপোর্ট তো মিথ্যে নয় ?!! ঘটনা তো নিশ্চয়ই কিছু ঘটেছে এবং 11 বছরের বাচ্চা মেয়েটিকে molest করা হয়েছে । diviya-র বক্তব্য অনুযায়ী তাহলে আমরা কী ধরে নেব মেয়েটি দু'বছর আগে harassed হয়েছে আর দু'বছর পর টেস্ট করা হলো ? নাকি দু বছর আগে টেস্ট এর ভিত্তিতে এখন পদক্ষেপ নেয়া হচ্ছে ? নাকি পুরোটাই মিথ্যে, সাজানো এবং 11 বছর বয়সের একটা বাচ্চা মেয়ের মিথ্যে বলছে, তার মেডিকেল টেস্ট মিথ্যে বলছে ? কোনটা ?!! যদি ঘটনাটা দু'বছর আগে ঘটে থাকে তাহলে কেন কোনো নিউজ চ্যানেলে দেখানো হলো না ? সম্ভাবনা যাই হোক না কেন পুলিশের উপর প্রশ্ন চিহ্ন তো উঠেছেই । কেন কোনো প্রশাসনিক পদক্ষেপ তখনই নেওয়া হলো না ?? ভারতবর্ষের নাবালিকারাও কি তাহলে সেই নিরাপদ না।!
সমাজের মূল স্রোতের মানুষদের সাথে যদি এরকম ঘটনা ঘটে তাহলে সাধারণ মধ্যবিত্ত , নিম্ন মধ্যবিত্ত ও গরিব পরিবারের মহিলা ও শিশুদের কি হবে। তাদের নিরাপত্তা কোথায়।
বিঃ দ্রঃ :- Pearl কে দোষী সাব্যস্ত করা আমাদের উদ্দেশ্য নয়। আসল সত্যকে সামনে এনে অপরাধীকে শাস্তি দেওয়া আমাদের মূল উদ্দেশ্য।
কলমে- Shrestha Dey

No comments:
Post a Comment